যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ক্ষমতাকে ভয় পায়: মিনিস্টার মাহামুদ

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ক্ষমতাকে ভয় পায় বলে মন্তব্য করেছেন ইরানের ইন্টেলিজেন্স মিনিস্টার মাহামুদ আলাভি।

বৃহস্পতিবার তেহরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানায়।

মিনিস্টার মাহামুদ আলাভি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন, এবং আমাদের সর্বোচ্চ নেতা যদি অনুমতি দেন তা হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হতে পারে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ক্ষমতাকে ভয় পায়। এর কারণ হলো- ইরানকে আক্রমণের সিদ্ধান্ত থেকে যুক্তরাষ্ট্রের ফিরে আসা।

উল্লেখ্য, ২০ জুন মার্কিন ড্রোন হরমুজ প্রণালিতে ভূপাতিত করার পর ট্রাম্প ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে সামরিক হামলার ঘোষণা দিয়ে পরে তা প্রত্যাহার করে নেন। এতে বলা হয়েছিল হামলা হলে কমপক্ষে ১৫০ জন নিহত হতে পারে। এরপর ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে খোলা আলোচনা হতে পারে।

আরএইচ/

আগের সংবাদসোনারগাঁওয়ে বাসচাপায় নিহত মা-মেয়েসহ ৩ নারী
পরবর্তি সংবাদমুসলিম বিদ্বেষ নিয়ে শ্রীলংকাকে সতর্ক করলো ওআইসি