যুদ্ধবিরতি উপেক্ষা করে সিরিয়ার ইদলিবে বাসসার বাহিনীর হামলা, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ায় বাসসার-বিরোধীদের নিয়ন্ত্রিত ইদলিবপ্রদেশে বাসসারের বাহিনীর বিমান হামলায় অন্তত ১৯ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

প্রদেশটিতে সিরীয় সরকার ও তার মিত্র রাশিয়া যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। শনিবার তা উপেক্ষা করে বিমান হামলা চালানো হয়। খবর আনাদোলুর।

বিমান হামলার সঙ্গে ইদলিবের কাফের নাবিল, খান শেখুন, মুহামবাল, বিডামা, শারমিন ও আরিহা শহরে কামান দিয়ে গোলাবর্ষণও করা হয়।

এ হামলায় আরও অর্ধশত বেসামরিক লোকজন আহত হয়েছেন। হামলার জন্য পশ্চিমারা আসাদ সরকারকেই দায়ী করেছে।

২০১১ সাল থেকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মদদে আসাদ সরকারকে উৎখাতের জন্য সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়।

আগের সংবাদ‘জনগণের উন্নত জীবনমান নিশ্চিত করাই আমার লক্ষ্য’
পরবর্তি সংবাদআফগানিস্তানে গোয়েন্দা বাহিনীর কার্যালয়ে তালেবানের গাড়িবোমা হামলা