যুদ্ধবিরতি শেষ, গাজায় আবারও হামলা শুরু করেছে ইসরাইল

যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অবরুদ্ধ গাজায় ফের ভয়াবহ হামলা শুরু করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।

খবরে বলা হয়, গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলার পাশাপাশি চলছে রকেট হামলা। গাজার কেন্দ্রস্থলে নুসেইরাত এবং বুরেইজি শরণার্থী শিবিরের সামনে অবস্থানরত ট্যাংকগুলো থেকে চলছে গোলাবর্ষণ।

খবরে আরো বলা হয়, জবাবে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসসামও তীব্র প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।

এদিকে, স্থানীয় সময় শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ৭টায় দ্বিতীয় দফায় বাড়ানো এক দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়।

আগের সংবাদরোববার থেকে ফের ৪৮ ঘণ্টা অবরোধের ডাক বিএনপির
পরবর্তি সংবাদউত্তরার দিয়াবাড়িতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ‘জোড় ইজতেমা’