যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে কুয়েতের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবেলায় যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করছে কুয়েতের সেনাবাহিনী। পাশাপাশি সামরিক মহড়া চালাচ্ছে তারা। উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনাকে সামনে রেখে এ প্রস্তুতিতে মনোযোগী হয়েছে দেশটি।

বুধবার এক বিবৃতিতে বিভিন্ন ইউনিটের যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির সেনাপ্রধান।

টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে কুয়েত সেনাবাহিনী বলছে, দেশের সুরক্ষা ও ভূমির নিরাপত্তা সংরক্ষণে যুদ্ধের দক্ষতা ও প্রস্তুতি সর্বোচ্চ মাত্রায় নিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া শনিবার দেশটির আকাশসীমায় একটি ড্রোনের অনুপ্রবেশ ও রাজপ্রাসাদের ওপর দিয়ে উড়ে যাওয়ার যে খবর শোনা যাচ্ছে, সেটি নিয়েও তদন্তের ঘোষণা দিয়েছে কুয়েত সরকার।

শনিবারে সৌদি আরবের দুটি তেল স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে প্রতিবেশী ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। কিন্তু হামলার জন্য ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। তাদের ধারণা, ইরাকের মাটি থেকে এ হামলা চালানো হয়েছে।

তেল স্থাপনায় হামলার ঘটনায় উপসাগরীয় অঞ্চলে এক উত্তেজনা বিরাজ করছে। তাই দেশের সুরক্ষা ও ভূমির নিরাপত্তা সংরক্ষণে যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন কুয়েতের সেনাপ্রধান।

আগের সংবাদকামরাঙ্গীরচরে জাতীয় লেখক পরিষদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পরবর্তি সংবাদঝিনাইদহে সড়ক-দুর্ঘটনায় নিহত মাদরাসাছাত্র