যুবকদের যে প্রশিক্ষণ দেবে জমিয়তে উলামায়ে হিন্দ

আন্তর্জাতিক ডেস্ক:

যুবকদের উন্নয়নের লক্ষ্যে জমিয়তে উলামায়ে হিন্দের ‘মাদানি ইয়ুথ ট্রেনিং সেন্টার’ এর নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। ভারতের দেওবন্দে ২৫ একর জমির উপর এ ক্লাব গড়ে উঠবে বলে জমিয়তের অফিসিয়াল পেইজ জানানো হয়েছে।

মঙ্গলবার ‘মাদানি ইয়ুথ ট্রেনিং সেন্টার’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন জমিয়তের উলামায়ে হিন্দের একাংশের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়তের উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আস‌আদ মাদানি, দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস, উস্তাদে মুহতারাম; মুফতি আবুল কাসেম নোমানি, দারুল উলুম দেওবন্দের স্বনামধন্য শিক্ষক মাওলানা সালমান বিজনৌরি, জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দীন কাসিমী, নায়েবে আমীরুল হিন্দ, পীর ও মুরশিদ মুফতি মুহাম্মদ সালমান মানসুরপুরি প্রমুখ।

কিভাবে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়, যদি কোন দেশের নাগরিক দুর্ঘটনায় পড়ে, তাহলে সে কিভাবে রক্ষা পাবে, কেউ যদি পানিতে ডুবে যায়, তাহলে সে কিভাবে রক্ষা পাবে, কেউ যদি আগুনের মত দুর্ঘটনার শিকার হয়, সে কিভাবে রক্ষা পাবে, এই সকল পরিস্থিতি মোকাবেলা প্রশিক্ষণ দিবে জমিয়ত ইয়ুথ ক্লাব। তবে তা অবশ্যই সংবিধানে যতটুকু অনুমোদিত, ততটুকুই।

আগের সংবাদভাসানচরে নেয়া হবে আরও ৮০ হাজার রোহিঙ্গা
পরবর্তি সংবাদঢাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ার পেছনে দায়ী জলবায়ু পরিবর্তন: গবেষণা