
ফাতেহ ডেস্ক
দেশকে এগিয়ে নিতে তরুণ ও নারী সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শিল্পমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের কোনো জমি আর যেন পতিত না থাকে এবং কোনো ব্যক্তিই যেন বেকার না থাকে সে লক্ষ্যে কাজ করছে সরকার। শুধু পণ্য উৎপাদন নয়, সেটি যাতে বিদেশেও বাজারজাত করা যায় সেজন্য উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
বলেন, সারাদেশে সুষম শিল্প উন্নয়নের লক্ষ্যে যোগাযোগ অবকাঠামো উন্নত করা হয়েছে। পাশপাশি বিবিআইএন ও ট্রান্স এশিয়ান রোড এবং রেলওয়ে এ অঞ্চলের অর্থনীতিতে গতি সঞ্চার করবে। ব্যবসা ও শিল্পের প্রসারে ব্যাংক ঋণে সুদের হার কমানো উচিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এসময় ব্যাংক থেকে ঋণ নিয়ে তা ফেরত না দেয়ার মানসিকতা ত্যাগ করার আহ্বান জানান শেখ হাসিনা। শিল্পায়ন ছাড়া কর্মসংস্থান বাড়ানো সম্ভব নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, যেখানে-সেখানে শিল্প কল কারখানা গড়ে তুলে কৃষি জমি ও নদী নষ্ট করা যাবে না।
