রংপুরে উপনির্বাচনের প্রচারণার সময় মির্জা ফখরুল আহত

ফাতেহ ডেস্ক

আসন্ন রংপুর-৩ আসনে উপনির্বাচনের প্রচারণায় পথসভায় অংশ নিয়ে পিকআপ ভ্যান থেকে পড়ে আহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে স্থানীয় প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকালে ৫টার দিকে রংপুরের শাপলা চত্বরের পথসভায় যোগ দিতে এ ঘটনা ঘটে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, আমরা রংপুরের পায়রা চত্বরের পথসভা থেকে ট্রাকযোগে শাপলা চত্বরের পথসভার দিকে যাচ্ছিলাম। আমাদের বহনকরা ট্রাকটি হঠাৎ হার্ডব্রেক করলে মহাসচিব পড়ে যান। ফলে তার হাতের তালু ফেটে যায়। তাৎক্ষণিকভাবে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুল ইসলামের তত্ত্বাবধানে।

হাসপাতালে মহাসচিবের সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব দুলুসহ স্থানীয় নেতাকর্মীরা।

আগের সংবাদফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দিয়েছে ভারত, বাংলাদেশে প্লাবনের আশঙ্কা
পরবর্তি সংবাদ২৪ অক্টোবর নুসরাত-হত্যা মামলার রায়