
ফাতেহ ডেস্ক:
গাজীপুর জেলা কারাগার থেকে মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার-২ এ স্থানান্তর করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) বেলা ১১টায় পুলিশ ও র্যাব সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৈরি কঠোর নিরাপত্তা বলয়ে তাকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।
গাজীপুর জেলা কারাগারের জেল সুপার বজলুর রশিদ আখন্দ জানান, শনিবার বেলা ১১টার দিকে রফিকুল ইসলাম মাদানীকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার-২ পৌঁছান।
এর আগে, বুধবার (৭ এপ্রিল) রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামকে নেত্রকোনা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
