রমজানের চাঁদ দেখা গেছে, মঙ্গলবার রোজা শুরু

ফাতেহ ডেস্ক

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার থেকে মাসব্যাপী সিয়াম সাধনা শুরু হচ্ছে।

দেশের বিভিন্নস্থানে চাঁদ দেখা গেলেও চাঁদ দেখা কমিটি থেকে এখনও কোনো ঘোষণা আসেনি। রমজানের চাঁদ দেখা যাওয়ায় সোমবার রাতে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মঙ্গলবার হবে প্রথম রোজা। সেই হিসাবে ২ জুলাই দিবাগত রাতে লাইলাতুল কদর।

প্রথম রোজায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেহেরির শেষ সময় সোমবার রাত ৩টা ৫২ মিনিট এবং ইফতার মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩৪ মিনিট।

এদিকে সোমবার রাতের এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হবে। এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

আগের সংবাদগাজায় ইসরায়েলের সন্ত্রাসী তাণ্ডবের প্রতি ট্রাম্পের সমর্থন
পরবর্তি সংবাদমাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর