রমজানের প্রথম জুমায় ইসরাইলি বাধা সত্ত্বেও মসজিদুল আকসায় লাখো মুসল্লির ঢল

আন্তর্জাতিক ডেস্ক

ইহুদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ব্যাপক খবরদারি ও ইসরায়েলি পুলিশের তল্লাশির নামে নানা রকমের হেনস্থা ও হয়রানির মধ্যেও মুসলমানদের প্রথম কেবলা ফিলিস্তিনের আলো-আকসায় রমজানের প্রথম জুমায় গতকাল লাখো মুসল্লির ঢল নেমেছিল।

ভিতর ও বাহির মিলে শুক্রবার আল আকসার মোট ১ লাখ ৮০ হাজার মুসল্লি জুমার নামাজে অংশ নেন।

আল-কুদস ওয়াকফ কাউন্সিলের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, গত বছরের তুলনায় এ বছর মুসল্লিদের উপস্থিতি প্রায় ৫০ শতাংশ বেড়েছে। রমজানের প্রথম জুমায় ১ লাখ ২০ হাজার মুসল্লি আল-আকসা কম্পাউন্ডের ভেতরে নামাজ আদায় করেছেন। খবর দ্যা ডনের।

জুমা আদায় করতে ইসরাইলের অবৈধ দেয়াল অতিক্রম করছে ফিলিস্তিনী যুবকেরা

জুমার নামাজে অংশ নিতে ইসরাইলিদের অবৈধ দেয়াল টপকে ওপাশে যাচ্ছেন ফিলিস্তিনি যুবকেরা 

ওয়াকফ কাউন্সিলের পরিচালক আজ্জাম আল-খতিব জানান, ইসরাইলি বাহিনীর ব্যাপক তল্লাশি ও বাধা সত্ত্বেও বিপুলসংখ্যক মুসল্লি জুমা উপলক্ষে আল-আকসায় আসেন। বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই এ দিন লাখো মুসল্লি শান্তিপূর্ণভাবে জুমার নামাজ আদায় করেছেন।

পশ্চিমতীরের এক ফটোসাংবাদিক জানান, কালানদিয়া চেকপয়েন্ট দিয়ে শুক্রবার সকাল থেকেই মুসল্লিরা শহরে ঢুকতে শুরু করেছিলেন। অনেক বয়স্ক মানুষও হুইলচেয়ারে করে আল আকসায় আসেন।

এর আগে দখলদার ইসরাইলী বাহিনী কেবল মাত্র চল্লিশ বছরের বেশি ও ১২ বছরের কম বয়সী পুরুষদের মসজিদে প্রবেশে অনুমতি দিয়েছিল। তবে নারীদের প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা ছিল না।

কিন্তু রমজান উপলক্ষে ইসরাইলি কর্তৃপক্ষ মুসল্লিদের উপর থেকে বয়সের ওই বিধি-নিষেধ তুলে নেয়।

১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল পশ্চিম জেরুজালেম দখল করে নেয়। যেখানে আল-আকসা মসজিদটির অবস্থান।

আগের সংবাদরমজান প্রতিদিন-৫ ।। রোজাদারের দোয়া কবুল হয়
পরবর্তি সংবাদরোববার দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা