রমজানে তাফসির মাহফিলে অংশগ্রহণ করলেন রাষ্ট্রপতি বুহারি

ফাতেহ ডেস্ক: নাইজেরিয়ার রাষ্ট্রপতি মুহাম্মদ বুহারি বৃহস্পতিবার রমজান উপলক্ষ্যে মসজিদে অনুষ্ঠিত হওয়া পবিত্র কুরআনের তাফসির মাহফিলে অংশ গ্রহণ করেন।

সাধারণ মানুষের মতই মসজিদের এক কোণে একটি চেয়ারে বসে কুরআন সামনে নিয়ে তাফসির শুনতে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট কে।

নাইজেরিয়ার এএসও রক ভিলা মসজিদটিতে প্রধান ইমাম আব্দুল ওয়াহেদ আবুবাকর গত বছর থেকে এ অনুষ্ঠানটি শুরু করেন।

অনুষ্ঠান শেষে প্রেসিডেন্টের অসুস্থতার দরুন সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন। প্রধান ইমাম নাইজেরিয়ান রাষ্ট্রপতি ও জাতির জন্যও প্রার্থনা করেন। এ মহিমান্বিত রমজানের সবার মাগফিরাত ও নাজাত আর রহমতের জন্য দোয়া করে অনুষ্ঠান সমাপ্ত করেন।

সূত্র:নাইজেরিয়ার ইংরেজি সংবাদ বাংগোয়ার্ড

আগের সংবাদসৌদির সাথে মিল রেখে রোজা, বিপাকে আন্তর্জাতিকতাবাদীরা
পরবর্তি সংবাদরমজানে টিভি চ্যানেলে ইসলামিক যত আয়োজন