
ফাতেহ ডেস্ক
রাখাইনে গণহত্যার সঙ্গে জড়িত কারও ছাড় নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ অন্যান্য প্ল্যাটফর্মে দোষীদের বিচারের আওতায় আনতে কানাডাসহ বিশ্বের অন্যান্য দেশ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের জবাবদিহি নিশ্চিত করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনওয়া প্রেফন্টেল।
সকালে রাজধানীর বিস মিলনায়তনে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ডিক্যাব টক-এ তিনি এসব কথা বলেন। তিনি আরো জানান, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে আছে কানাডা।
এ সমস্যা সমাধান মিয়ানমারকে করতে হবে জানিয়ে কানাডার হাইকমিশনার বলেন, গণহত্যার ঘটনার পূর্ণরাবৃত্তি ঠেকাতে রাখাইনে দোষীদের অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে। প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদী হলেও এ বিষয়ে বিশ্ব সম্প্রদায় সোচ্চার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় এক প্রশ্নের জবাবে প্রেফন্টেল বলেন, তার দেশ উন্নয়ন সহযোগীর অংশীদার হয়ে সব সময় বাংলাদেশের পাশে থাকবে।
