আন্তর্জাতিক ডেস্ক :
মিয়ানমারে রাখাইন প্রদেশে ক্ষমতাসীন দলের ইয়ে থেইন নামের এক নেতাকে হত্যা করেছে বিদ্রোহীরা। ওই নেতা দেশটির উপদেষ্টা অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) বুথিডং শহরের চেয়ারম্যান ছিলেন। খবর রয়টার্স।
খবরে বলা হয়, সোমবার রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান চালায় মিয়ানমার সামরিক বাহিনী। সে সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বুথিডংয়ের এনএলডির ওই নেতাকে অপহরণ করে বিদ্রোহীরা।
আরকান আর্মির পক্ষ থেকে ইয়ে থেইনকে হত্যার বিষয়টি দাবি করা হলেও এ নিয়ে মিয়ানমার কর্তৃপক্ষ কিছু জানায়নি।
