
ফাতেহ ডেস্ক
রাঙামাটির কাপ্তাইয়ে আবারও পাহাড় ধসে ২ জন পথচারী মারা গেছেন। আজ শনিবার সকাল পৌনে ১১টার দিকে তীব্র বৃষ্টিপাতে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া সড়কের পাশে এ ঘটনা ঘটে।
ঘটনার পর রাঙামাটি-বান্দরবান সড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সড়ক চলাচল সচল করতে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে সেনাবাহিনী, বিজিব, পুলিশ ও ফায়ার সার্ভিস। এর আগে গত সোমবার একই উপজেলায় পাহাড় ধসের ঘটনায় দুই জন মারা যান।
গত দুই সপ্তাহ ধরে পার্বত্যজেলা রাঙ্গামাটিতে টানা বৃষ্টিপাতে স্থবির হয়ে পড়ে জনজীবন। পাহাড় ধসের আশঙ্কায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। এ তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ।
