রাজধানীতে ট্রেনে কাটা পড়ে কিশোরের পা বিচ্ছিন্ন

ফাতেহ ডেস্ক

আজ বুধবার বেলা ১২ টার দিকে রাজধানীতে ট্রেনে কাটা পড়ে আবুল (১৫) নামের এক কিশোরের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পথচারী লালন মিয়া জানান, কমলাপুর ৪ নম্বর প্লাটফর্মে পা কাটা পড়ে লাইনে ছটফট করছিলো সে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। সে ট্রেনের ছাদে, নাকি লাইনেই দাঁড়িয়ে ছিলো তা কেউ দেখেনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল্লাহ খান জানান, আবুলের ডান পা হাটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

আগের সংবাদপ্রতিবেশীর মেয়ের শ্লীলতাহানি করায় ছেলেকে কুপিয়ে হত্যা করলেন বাবা
পরবর্তি সংবাদদুই হাতে অস্ত্র নিয়ে বিজেপি নেতার ‘মাতাল’ নাচ : ভারতজুড়ে সমালোচনা