রাজধানীতে নিজের বাসায় নারী চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ফাতেহ ডেস্ক:

রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির (৪৭) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ মে) দুপুরে কলাবাগানের ৫০/১ ফার্স্ট লেন ভবনের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলজি বিভাগের চিকিৎসক ছিলেন।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধারের ঘটনায় ওই বাড়িতে পৌঁছেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।

 

আগের সংবাদবাংলাদেশি পাসপোর্ট থেকে ইজরাইল বাদ: পক্ষ-বিপক্ষ
পরবর্তি সংবাদ‘পরিস্থিতি বুঝে স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে’