রাজধানীতে বৃষ্টি, জলাবদ্ধতা-যানজট

ফাতেহ ডেস্ক:

মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীসহ সারাদেশে হালকা ঝড়ো হাওয়াসহ মাঝারি ধরণের বৃষ্টি হচ্ছে।

আজ (সোমবার) ভোররাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। সকালে রাজধানীর প্রধান প্রধান সড়কে পানি মাড়িয়ে যানবাহন চলতে দেখা যায়। কোথাও কোথাও পানিতে যানবাহন বিকল হতেও দেখা গেছে।

এতে যানজটেরও সৃষ্টি হয়েছে। রাজধানীর মতিঝিল, ধানমন্ডি, কারওয়ানবাজার, ফার্মগেট, নিউমার্কেট, সংসদ ভবন এলাকা, মালিবাগ, রামপুরা, পুরান ঢাকা, মিরপুর, তেজগাঁও, মোহাম্মদপুর, শান্তিনগর, বাড্ডা ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকার সড়কে পানি উঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

সকালে রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে পানি মাড়িয়ে যানবাহন চলতে দেখা যায়। কোথাও কোথাও পানিতে যানবাহন বিকল হতেও দেখা গেছে।
সকালে সড়কে নেমে অফিসমুখী নগরবাসী দুর্ভোগে পড়েন। অনেকেই বৃষ্টিতে ভিজে, পানি মাড়িয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।

কয়েক বছর ধরেই বর্ষা মৌসুম রাজধানীবাসীর জন্য এক আতঙ্ক। সামান্য বৃষ্টিতেই ঘণ্টার পর ঘণ্টা জলাবদ্ধ থাকে রাজধানীর অনেক সড়ক। এবারও একই চিত্র দেখা গেল।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদিন তেমন একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু বিকেলের পর থেকে আবারো বৃষ্টি নামার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ধারা তিন-চারদিন চলতে পারে বলেও জানান তারা।

এক সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ (তিন) নম্বর পুনঃ ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

-এ

আগের সংবাদবন্যা মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদইতালিতে বাংলাদেশি খুনের ঘটনায় গ্রেপ্তার ৪