রাজধানীতে মাদক অভিযানে গ্রেফতার ৫৩

ফাতেহ ডেস্ক:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৬৬ গ্রাম ৪৯০ পুরিয়া হেরোইন, ১১ কেজি ৯৩ গ্রাম গাঁজা ও ১০,৩৮৭ পিস ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে।

আগের সংবাদ‘গ্রেনেড হামলার পর চারজনকে সিঙ্গাপুর পাঠিয়েছিল খালেদা জিয়া’
পরবর্তি সংবাদসরকার গঠন করার পর তালেবানকে স্বীকৃতি দেবে তুরস্ক