রাজধানীতে শিশুসহ আটক ২৩ রোহিঙ্গা

ফাতেহ ডেস্ক

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর খিলক্ষেত থেকে শিশুসহ ২৩ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ।

খিলক্ষেত থানার ওসি মুস্তাজিরুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার ভোররাতে ডিবির একটি টিম মধ্যপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে শিশুসহ ২৩ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসার মালিকের ছেলেকেও আটক করা হয়েছে। আটক সবাইকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানান তিনি।

ডিবির এ অভিযানে খিলক্ষেত থানা পুলিশও অংশ নিয়েছিল বলে জানান ওসি।

আগের সংবাদপরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প
পরবর্তি সংবাদপ্রায় এক দশক কর ফাঁকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প