রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফাতেহ ডেস্ক

রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করেনি শাহবাগ থানা পুলিশ। পুলিশ জানায়, সকালে স্বাধীন পরিবহনের একটি বাস মিরপুর থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিলো। পথে বাসটি মৎস্য ভবন মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি বাস ও একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। পরে পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্বাধীন পরিবহনের বাসটির চালককে আটক করেছে পুলিশ।

এদিকে দুর্ঘটনার পর মৎস্য ভবন সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে সড়ক থেকে গাড়ি দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আগের সংবাদবিশেষ বিমানে করে ইরানে ইমরান খান
পরবর্তি সংবাদভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট চলছে