রাজধানীর খিলক্ষেতে ইলেক্ট্রনিক শোরুমে আগুন

ফাতেহ ডেস্ক

রাজধানীর খিলক্ষেতের একটি ভবনে আগুন লেগেছে। ভবনটির দোতলায় অবস্থিত আকাই নামের একটি ইলেকট্রনিক শোরুম থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করেছে।

আজ সোমবার বেলা দুইটার পর খিলক্ষেতের বটতলায় ভবনটিতে আগুন লাগে।

অগ্নিকবলিত ভবনটির পাশেই রয়েছে একটি বহুতল ভবন। যেখানে ইউসিবিএল ব্যাংকের খিলখেত শাখা রয়েছে।

আগুনের সূত্রপাত, হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও জানা যায়নি।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট কাজ করছে। শীঘ্রই আরো ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছাবে বলে আশা করছে এলাকাবাসী।

আগের সংবাদডাকসু নির্বাচন সুষ্ঠু হচ্ছে : ঢাবি উপাচার্য
পরবর্তি সংবাদআলেম-উলামাকে নিয়ে মেননের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের জবাব দিলেন সাংসদ ফিরোজ