রাজধানীর বুড়িগঙ্গায় নৌকাডুবি, এক নারীর মরদেহ উদ্ধার

ফাতেহ ডেস্ক

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে জামশিদা নামে এক নারীর মরদেহ উদ্ধার করা গেছে। নিখোঁজ একই পরিবারের বাকি ৫ সদস্যদের উদ্ধারেও অভিযান চালাচ্ছে নৌ পুলিশ, নৌ বাহিনী ও ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ সিকদার জানান, তাদের ডুবুরিদের পাশাপাশি বিআইডব্লিউটিএ এবং নৌ পুলিশের সদস্যরা রাত থেকে বুড়িগঙ্গায় তল্লাশি চালাচ্ছেন। কিন্তু নদীতে প্রচুর নৌযান চলাচল করায় কাজে বেগ পেতে হচ্ছে।

শাহজালাল মিয়া নামের এক গার্মেন্টকর্মী পরিবারের সদস্যদের নিয়ে বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের কালীগঞ্জ থেকে নৌকায় করে সদরঘাটের দিকে আসছিলেন। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শরীয়তপুরে যাওয়ার কথা ছিল তাদের।

রাত ১০টার দিকে সদরঘাটের ১৩ নম্বর পন্টুনের কাছে সুরভি-৭ লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায় বলে নৌ-পুলিশের সদরঘাট ফাঁড়ির ওসি আব্দুর রাজ্জাক জানান। এ সময় লঞ্চের প্রপেলারের আঘাতে শাহজালালের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

আগের সংবাদহেফাজতে ইসলামের বিক্ষোভকে ধর্মান্ধ দলের মিথ্যাচার হিসেবে অভিহিত করলেন মোহাম্মদ নাসিম
পরবর্তি সংবাদবেনাপোলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু