রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আহত ২০

ফাতেহ ডেস্ক

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। শনিবার সকালে সাড়ে নয়টার দিকে সদর উপজেলার আলাদিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার মাজারগেট এলাকায় ঢাকাগামী গ্রীন বাংলা বাসের সঙ্গে ফরিদপুরগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকের চার যাত্রী নিহত হয়।

নিহতদের মধ্যে একজন হলেন সাতক্ষীরার পাটকেলঘাটার আব্দুল মাজেদের মেয়ে আসমা খাতুন ডলি। অন্য তিনজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন। আহতদের রাজবাড়ী সদর হাসপালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আগের সংবাদ‘ইসলামে রাষ্ট্র লক্ষ্য অর্জনের মাধ্যম; মৌলিক উদ্দেশ্য নয়’
পরবর্তি সংবাদব্রুনাইয়ে কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ২৫ জন প্রতিনিধির অংশগ্রহণ