রাজশাহীতে বাসচাপায় বাবা-ছেলে নিহত

ফাতেহ ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিআরটিসি বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ছেলে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিজয়নগর বাসলিতলায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

রাজশাহীর গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিজয়নগর বাসলিতলায় যাত্রীবাহী বিআরটিসি বাসটি ওই মোটসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

আগের সংবাদকাউন্সিলর হত্যা: এবার প্রধান আসামি কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত
পরবর্তি সংবাদবাংলাদেশে প্রতিদিন গড়ে চারটি ধর্ষণ