রাজস্থানে মেয়েদের পোশাক পরিয়ে কাশ্মীরি ছাত্রকে মারধর

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজস্থান রাজ্যে এক কাশ্মীরি ছাত্রকে মেয়েদের পোশাক পরিয়ে খুঁটিতে বেঁধে প্রহার করার ঘটনা ঘটেছে। আলওয়ারে কাশ্মিরি ওই ছাত্রকে শারীরিক নিগ্রহের ঘটনায়, বৃহস্পতিবার অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে এফআইআর দায়ের করেছে রাজস্থান পুলিশ। খবর এই সময়।

আক্রান্ত ওই যুবকের নাম মীর ফাইদ। বাড়ি কাশ্মিরের সোপোরে।

অতিরিক্ত পুলিশসুপার তেজপাল সিং জানান, নীমরানার এক বেসরকারি কলেজের এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চূড়ান্ত বর্ষের ছাত্র ফাইদ। লিখিত অভিযোগে ওই ছাত্র জানান, বুধবার রাতে কলেজ থেকে বেরিয়ে হোস্টেলে ফিরছিলেন। মাঝরাস্তায় তার পথ আটকায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি। মীর ফাইদের কথায়, ‘ওরা আমাকে মারধরের ভয় দেখিয়ে, জোর করে সালোয়ার কামিজ পরতে বাধ্য করে। সেই অবস্থায় এটিএম ঢুকলে, লোকজন সেখানে জড়ো হয়ে যায়। আমাকে এটিএম থেকে বেরে করে, মারধর করা হয়।’

আলওয়ার পুলিশ সূত্রে খবর, ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। তবে, এখনও কেউ গ্রেফতার হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

আগের সংবাদকাশ্মীরের শোপিয়ানে প্রায় ৪০ জন গ্রামবাসীকে মারধর ভারতীয় সেনাদের
পরবর্তি সংবাদশেডের কার্যালয় থেকে জব্দ করা রামদা-ছুরি রোহিঙ্গা শরণার্থীদের জন্য নয় : আইওএম