রাজাকারের বিতর্কিত তালিকা স্থগিত

ফাতেহ ডেস্ক :

তীব্র সমালোচনার মুখে অবশেষে রাজাকারের বিতর্কিত তালিকা স্থগিত করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বিজয় দিবসের আগে ১৫ ডিসেম্বর সংবাদ সম্মেলনে এসে প্রথম দফায় ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের নাম প্রকাশ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এই তালিকায় গেজেটভুক্ত বহু মুক্তিযোদ্ধার নামও যুক্ত করা হয়। ফলে এই তালিকা প্রকাশের পরই তুমুল সমালোচনা শুরু হয়।

এ নিয়ে বুধবার সকালে রাজধানীতে দলীয় এক যৌথ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে ভুল সংশোধন করে রাজাকারের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন।

এছাড়া সচিবালয়ে নিজের কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, প্রকাশিত তালিকাটি রাজাকারদের নয়, এটি দালাল আইনে অভিযুক্তদের তালিকা।

এরপরই বিতর্কিত রাজাকারের এই তালিকা স্থগিত করার হল।

আগের সংবাদজামেয়া মিল্লিয়ায় হামলার ঘটনায় হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে উপাচার্যের মামলা
পরবর্তি সংবাদমুসলিম-বিরোধী নাগরিক আইন: দিল্লিতে ১৪৪ ধারা জারি