‘রাজাকার নয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে দালাল আইনে অভিযুক্তদের তালিকা দিয়েছি’

ফাতেহ ডেস্ক :

সম্প্রতি প্রকাশিত রাজাকারদের আলোচিত তালিকা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে রাজাকার, আলবদর, আলশামসের তালিকা দেয়া হয়নি; দালাল আইনে অভিযুক্তদের তালিকা দেয়া হয়েছে।’

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এদিন রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসার বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পেনড্রাইভে নেয়া রাজাকারের তালিকার দাঁড়ি-কমাও পরিবর্তন করা হয়নি। কোনো কিছু পরিবর্তন না করেই রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে স্বরাষ্ট্র ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা ছিল। এজন্য অনাকাঙ্ক্ষিতভাবে রাজাকারের তালিকায় ভুল হয়েছে।

আগের সংবাদজানুয়ারিতে ঢাকা সিটি নির্বাচন: আগ্রহ নেই ইসলামপন্থীদের
পরবর্তি সংবাদজামেয়া মিল্লিয়ায় হামলার ঘটনায় হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে উপাচার্যের মামলা