রাত ৯টার পর দলবদ্ধ আড্ডা নয়, বন্ধ করতে হবে চায়ের দোকান

ফাতেহ ডেস্ক

চাঁদাবাজি বা জুয়া খেলা কিংবা কোনো রকম অপরাধমূলক কাজ মেনে নেবেন না বলে জানিয়েছেন সুনামগঞ্জে জেলার নতুন পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান। শনিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘শহরের বিভিন্ন পয়েন্টে দিন থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত ছেলেরা আড্ডা দেয়। তাই আমি সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দিতে চাই- সুনামগঞ্জে রাত ৯টার মধ্যে সকল চায়ের দোকান বন্ধ করতে হবে।’

রাত ৯টার পর দলবদ্ধ আড্ডা মেনে নেয়া হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ওলিতে-গলিতে যে চায়ের দোকান বা টং রয়েছে সেগুলো বন্ধ করে দিতে হবে। তবে বাসস্ট্যান্ড ও লোক সমাগম এলাকাগুলোতে চায়ের দোকান খোলা রাখা যাবে। এসপি বলেন, আমি চাঁদাবাজি বা জুয়া খেলা কিংবা কোনো রকম অপরাধমূলক কাজ মেনে নেব না।’

আগের সংবাদবালিশকাণ্ডের পর এবার বইকাণ্ড : স্বাস্থ্য অধিদফতরে কেলেংকারি
পরবর্তি সংবাদপুলিশের উপর বোমা হামলা, আহত দুই পুলিশ সদস্য