
আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার হজ কোটায় ৫ হাজার হাজির সংখ্যা বাড়ালো সৌদি আরব। যা গত বছর ছিল ২০ হাজারে। ফলে এবার বিশ্বের বৃহত্তম দেশ ও জনসংখ্যায় নবমতম দেশটি থেকে ২৫ হাজার মুসলমান হজ পালন করবেন।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য মতে, গতকাল শনিবার রাশিয়ার হজ যাত্রীদের প্রথম দলটি সৌদি আরব এসেছেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সীমান্তবর্তী ‘আল-বাথহা’ প্রবেশ গেট দিয়ে তারা সৌদি আরব পৌঁছেছেন। সৌদি আরবের উর্ধ্বতন কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।
এবারের হজে রাশিয়ার ৬৪টি অঞ্চল থেকে মুসলমানরা হজে যাবে। এসব হাজিদের মধ্যে অধিকাংশই ককেশাসের নাগরিক। এছাড়াও দাগেস্তান, চেচনিয়া, তাতারস্তান, বাশকোটোস্টান এবং ইঙ্গুশিয়ার মুসলমানরাও যাবে পবিত্র হজ পালনে।
