রাষ্ট্রপ্রধানদের সংসদের পাশে সমাধিস্থ করার দাবি সংসদে

ফাতেহ ডেস্ক:

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সংসদকে জানিয়েছেন, আগামীতে রাষ্ট্র ও সরকারপ্রধান মৃত্যুবরণ করলে পরিস্থিতি বিবেচনায় সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত সাপেক্ষে জাতীয় সংসদ ভবন বা এর আশপাশের বিশেষ এলাকায় সমাধিস্থ করার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

রোববার (১৯ জুন) জাতীয় সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মো. ফখরুল ইমাম জানতে চান ‘আগামীতে রাষ্ট্র ও সরকারপ্রধান মৃত্যুবরণ করলে তাদেরকে জাতীয় সংসদ ভবন বা এর আশপাশের বিশেষ এলাকায় সমাধিস্থ করার উদ্যোগ গ্রহণ করা হবে কি না? না হলে তার কারণ কী?’

লিখিত জবাবে প্রতিমন্ত্রী ইতিবাচক মতামত ব্যক্ত করেন।

আগের সংবাদযমুনার পানি বিপৎসীমার ৩৭ সেমি ওপরে
পরবর্তি সংবাদনারায়ণগঞ্জে গড়ে প্রতিদিন ৮টির বেশি সংসার ভাঙছে