রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হলো ১২ বরিউল আওয়ালকে

ফাতেহ ডেস্ক:

বিশ্বনবী হজরত মুহাম্মদ সা. এর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আওয়ালকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে। যদিও তাঁর জন্মদিন সম্পর্কে মতনৈক্য পাওয়া যায়।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ১২ রবিউল আওয়াল বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি ভবন ও অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া বিদেশি কূটনৈতিক মিশন ও দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। অবিলম্বে এ নির্দেশনা কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে এক পবিত্র দিন। এ দিনটি মুসলমানরা ভিন্নভাবে দেখে। তবে আলেমগণ এ বিষয়ে ভিন্ন মত দেয়।

আগের সংবাদআয়নায় বিএনপি নেতাদের মুখ দেখতে বললেন কাদের
পরবর্তি সংবাদআল জাজিরার তথ্যচিত্র: সামিসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন