আন্তর্জাতিক ডেস্কঃ
রাশিয়ার বিশ্বজয়ী মার্শাল তারকা হাবীব নূর মাহমাদুফ নিজের ভেরিফাইড ইন্সট্রাগ্রামের এক পোস্টে ভক্তদের ‘আইডল’ বলার বিরোধিতা করে বলেন, “আমার নিকট সবচে নেতিবাচ লাগে, যখন মানুষ তোমাকে আইডল ও আদর্শ মনে করে কিংবা তোমাকে তাদের আইডল বলে অভিহিত করে। তা ছাড়া ব্যক্তিগতভাবে আমি তো এমন নই। আর আমি এমন হতেও চাই না।”
হাবিব আরো লেখেন, ‘আমি মুসলিম। আমাদের ধর্মবিশ্বাস অনুসারে আমাদের একজন মাত্র আইডল ও আদর্শ, যাকে আমাদের অনুসরণ করতেই হবে। তিনি আল্লাহর রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ব্যক্তিগতভাবে আমি তো মনেকরি, আমি সে নই। আর নাহ অন্যকোন মার্শালযোদ্ধা হতে পারে। তা ছাড়া স্বাধারণভাবে তাঁর মতো অনুসৃত হওয়ার যোগ্যতা ও অধিকার কোন বিখ্যাত ব্যক্তির আছে বলে আমি মনে করি না।”
পোস্ট শেষ করার আগে এই মার্শালযোদ্ধা বলেন, “এই মার্শালশাস্ত্রে আমি হয়তো সহযোগিতা করতে পারি। কিন্তু মূল্যবোধের ক্ষেত্রে আমাদের সকলকে শিখতে হবে তাঁর থেকে।”
উল্লেখ্য, দাগিস্তানের অধিবাসী হাবিব নূর মাহমাদূফ একজন রুশ মিক্সড মার্শাল, কুস্তি, স্যাম্বো, জুডো, কিকবক্সিং, ফ্রিস্টাইল কুস্তি তারকা। কম্বাট সাম্বো-এর দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন। তিনি তার যেকোন ম্যাচ জয়লাভ করার পর সেজদা দ্বারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
খবর, টার্কিশ আরবী গণমাধ্যম আল-মারায়া
