
ফাতেহ ডেস্ক
বাসচাপায় পা হারানো রাসেলকে আদালতের মাধ্যমে ৫ লাখ টাকার চেক দিয়েছে গ্রিনলাইন পরিবহন। বাকি ৪৫ লাখ এক মাসের মধ্যে দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে বাকি টাকা দিতে অপরাগতা জানিয়েছে গ্রিনলাইন কর্তৃপক্ষ।
দুপুরে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। রাসেলের নতুন পা সংযোজনের জন্য দুইপক্ষের আইনজীবিকে ব্যবস্থা নিতে বলেছে উচ্চ আদালত।
আর্থিক সংকটের কথা বলে বাকি টাকা দিতে অপারগতা প্রকাশ করেছেন গ্রিনলাইন পরিবহনের মালিক আলাউদ্দিন আহমেদ।
তবে মানবিক দিক বিবেচনা করে একমাসের মধ্যেই বকি ৪৫ লাখ টাকা রাসেলকে দিতে বলেছে আদালত।
গত ১২ মার্চ বেপরোয়া বাসের চাপায় পা হারানো রাসেলকে দুই সপ্তাহের মধ্যে ৫০ লাখ টাকা দিতে গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দেয় হাইকোর্ট। গত বছরের ২৮ এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীতে গ্রিন লাইন পরিবহনের বাস চাপায় পা হারান প্রাইভেটকার চালক রাসেল।
