রাস্তায় জুমার নামাজ পড়ার প্রতিবাদ জানালো বিজেপি নেতাকর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক

গতকাল মঙ্গলবার হাওড়ার বালির ডবসন রোডে রাস্তা আটকিয়ে হনুমান চালিশা (মন্ত্র) পাঠ করেছে বিজেপির কর্মীরা। রাস্তা আটকে জুমার নামাজ পড়ার প্রতিবাদ জানাতেই এমন করেছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার বিজেপি যুব মোর্চার নেতাকর্মীরা। খবর এই সময়ের।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, গতকাল হাওড়ার বালির ডবসন রোডে প্রথমে পথ আটকায় বিজেপির নেতাকর্মীরা। এরপর মুসলিমদের রাস্তায় নামাজের প্রতিবাদে পাঠ করে হনুমান চালিশা।

এসময় বিজেপি যুব মোর্চার হাওড়া জেলা সভাপতি ওমপ্রকাশ সিং বলেছেন, ‘যতদিন না রাস্তা আটকে নামাজ পড়া বন্ধ হবে, ততদিন আমরাও রাস্তা আটকে হনুমান চালিশা পড়ব। তাদের বক্তব্য, যতদিন পর্যন্ত না রাস্তা আটকে নামাজ পড়া বন্ধ হবে, ততদিন এই প্রতিবাদ চলবে।

আরএইচ/

আগের সংবাদদাওরায়ে হাদীসে মেধা তালিকার শীর্ষ ১০ (পুরুষ)
পরবর্তি সংবাদসেরা চট্রগ্রামের ঐতিহ্যবাহী দুই মাদরাসা, পিছিয়ে নেই ঢাকার বড় মাদরাসাগুলোও