আন্তর্জাতিক ডেস্ক :
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশের আজানের পাখি নামে খ্যাত প্রয়াত শাইখ ক্বারী ওবায়দুল্লাহ কোরআন ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। দেশটির স্থানীয় এক হলরুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কমিটি গঠন করা হয়।
ক্বারী আব্দুল হাকীমকে সভাপতি এবং মাওলানা ওসমান গণিকে সেক্রেটারি করে কোরআন ফাউন্ডেশনের কমিটির নাম ঘোষণা করা হয়।
শাইখ ওবায়দুল্লাহ কোরআন ফাউন্ডেশনের সভাপতি ক্বারী আব্দুল হাকীমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা ওসমান গণির সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মাওলানা হেলাল উদ্দিন জমিরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা সাদেকুর রাহমান, মাওলানা মোসলেহ উদ্দিন, মুফতী জালাল উদ্দিন, সাংবাদিক রুস্তম খান, মাওলানা মাহমুদুল হাছানসহ আরও অনেকে।
