রুপম দাস থেকে আবদুল্লাহ: ফেনীতে হিন্দু যুবকের ইসলাম গ্রহণ

রুপম দাস থেকে আবদুল্লাহ: ফেনীতে হিন্দু যুবকের ইসলাম গ্রহণ

ফাতেহ ডেস্ক :

মুসলমানদের আচার-ব্যবহার, ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতিতে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে ইসলাম গ্রহণ করেছেন ফেনীর দাগনভুঞা উপজেলার রামনগর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী পরিবারের সন্তান রুপম দাস (৩৪)। তার বাবার নাম ধনেশ্বর চন্দ্র দাস।

শুক্রবার জুমার নামাজের পূর্বে দাগনভূঞা বড় মসজিদের ইমাম মাওলানা আবুল কালামের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। বর্তমানে তার নাম মো. আব্দুল্লাহ আল হৃদয়।

জুমার নামাজ শেষে ইসলামে দীক্ষিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে মুসল্লিদের উদ্দেশ্যে নিজেই ঘোষণা দেন সদ্য মুসলিম হওয়া মো. আব্দুল্লাহ আল হৃদয়।

এ সময় দাগনভূঞা বড় মসজিদ কমিটির সভাপতি মো. মাহমুদুল হক, সাধারণ সম্পাদক মো. আবুল হাসেমসহ মসজিদ কমিটির অন্য সদস্যরা ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। সদ্য মুসলিম হওয়া নবমুসলিমকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন মসজিদ কমিটি।

আগের সংবাদনেদারল্যান্ডসে আজ থেকে শুরু ‘ইসলামি ফ্যাশন সপ্তাহ’
পরবর্তি সংবাদকাদের মোল্লাকে ‘শহিদ’ বলায় দৈনিক সংগ্রাম সম্পাদকের বিরুদ্ধে মামলা