
আন্তর্জাতিক ডেস্ক
রুশ পররাষ্ট্রমন্ত্রী এরদোগানকে নয় বরং তার টাইকে পছন্দ করেছে বলে রুশ পররাষ্ট্রমন্ত্রনালয় জানিয়েছে।
লেবাননভিত্তিক ওয়াল্ড চ্যানেলে বলা হয়, তুর্কি ‘ইউল টিভি’ রুশ পররাষ্ট্রমন্ত্রী স্যার্গেই ল্যাভরভ ও তুর্কি প্রেসিডেন্টের আলাপের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে। ভিডিও সাবটাইলেট অনুসারে ল্যাভরভ বলছেন, ‘আমি আপনাকে ভালবাসি। মিস্টার, তায়্যিব!’
রুশ পররাষ্ট্রমন্ত্রনালয় তাদের টুইটে জানায়, ‘আমরা দেখেছি, তুর্কি টিভি পররাষ্ট্রমন্ত্রীর ভুল অনুবাদ করেছেন। আপনারা শুনে দেখবেন, মন্ত্রী বলছেন, আমি আপনার টাইটা বেশ লাইক করি।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপ দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরী করেছে।
