রোহিঙ্গাদেরকে নাগরিকত্ব দেয়ার দাবি জানালেন মাহাথির মোহাম্মদ

মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক

রোহিঙ্গাদেরকে নাগরিকত্ব কিংবা নিজস্ব রাষ্ট্র গঠনের জন্য ভূখণ্ড দেয়ার দাবি জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শুক্রবার তুরস্কের রাজধানী আঙ্কারায় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। খবর দ্য নিউ স্ট্রেইট টাইমস’র।

মাহাথির বলেন, মালয়েশিয়া সাধারণত অন্য দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ করতে চায় না। কিন্তু রোহিঙ্গারা মিয়ানমারে গণহত্যার শিকার হয়েছেন এবং মালয়েশিয়া এর বিরুদ্ধে।

সাক্ষাৎকারে মাহাথির আরও বলেন, আজ বেশির ভাগ সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মুসলিমদেরকেই দায়ী করা হয়। কিন্তু সত্য হলো ইসরায়েলের ফিলিস্তিন দখল এবং আন্তর্জাতিক আইন উপেক্ষার ফল এই তথাকথিত সন্ত্রাসবাদ।

আগের সংবাদবাড়ি ভাড়া করা মদিনায়, বিমান নিয়ে গেছে মক্কায়, বিড়ম্বনায় পড়েছেন শতাধিক হজযাত্রী
পরবর্তি সংবাদসাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে যারা চিঠি লিখলেন, তাদের বিরুদ্ধে মামলা