রোহিঙ্গাদের নিয়ে বাংলায় প্রতিবেদন করল নিউইয়র্ক টাইমস

ফাতেহ ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক দ্যা নিউইয়র্ক টাইমস। পৃথিবীর সর্বত্র জনপ্রিয় এ পত্রিকাটি এবার রোহিঙ্গাদের নিয়ে প্রকাশ করেছে বাংলা প্রতিবেদন।

গত ২৫ আগস্ট প্রতিশ্রুতির আখ্যান-‘নিজভূমে নির্যাতিত, পরভূমে আশা-নিরাশার দোলাচলে ৭ লক্ষ ৩০ হাজার রোহিঙ্গা’-শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। রোহিঙ্গাদের নিয়ে প্রতিবেদনটি করেছেন হান্নাহ বিছ।

প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের আশা-নিরাশার কথা, মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক নৃশংসতার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের চরম অসহায়ত্বের বর্ণনা প্রকাশ পেয়েছে। এছাড়াও প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের মানবিক সহযোগিতা, রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ার বিষয়ও তুলে ধরা হয়েছে।

নিচে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের লিংক:

আগের সংবাদসৌদিতে নামাজের সময় দোকানপাট বন্ধ রাখার আইন শিথিল হচ্ছে
পরবর্তি সংবাদমুক্তির জন্য ভারতের দেয়া শর্ত প্রত্যাখ্যান, বাড়ল কাশ্মীরের দুই মুখ্যমন্ত্রীর বন্দিদশা