রোহিঙ্গা ইস্যুর সর্বশেষ অবস্থা সম্পর্কে বিকেলে কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী

ফাতেহ ডেস্ক

রোহিঙ্গা ইস্যুর সর্বশেষ অবস্থা সম্পর্কে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিক ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের ব্রিফ করবেন বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রিত রোহিঙ্গাদের অনিচ্ছা ও মিয়ানমার সম্পর্কে তাদের মাঝে আস্থার ঘাটতির কারণে প্রত্যাবাসন শুরুর সর্বশেষ প্রচেষ্টাটি ব্যর্থ হওয়ায় এ উদ্যোগ নেয়া হয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘসহ নানা সংস্থার নানা উদ্যোগের পর বাংলাদেশ ও মিয়ানমারের সরকারের আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসনে সিদ্ধান্ত নেয়া হয়। ২০১৮ সালের ২৩শে জানুয়ারি প্রত্যাবাসন শুরুর কথা থাকলেও, শেষ পর্যন্ত তা আর হয়নি। এছাড়া গত বছরের ১৫ নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু রোহিঙ্গারা রাজি না হওয়ায় একজনকেও ফেরত পাঠানো যায়নি। সে সময় তারা অভিযোগ করেন, মিয়ানমারে ফিরে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি।

সর্বশেষ গত ২২ আগস্ট ব্যাপক প্রস্তুতির পরও রোহিঙ্গাদের অনিচ্ছার কারণে স্বেচ্ছায় প্রত্যাবাসন শুরুর কার্যক্রম আটকে যায়।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ২০১৭ সালের ২৩ নভেম্বর চুক্তি সই করে বাংলাদেশ ও মিয়ানমার। পরে ২০১৮ সালের ১৬ জানুয়ারি দুই দেশ মাঠপর্যায়ে কার্যক্রম এগিয়ে নিতে ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ নামে চুক্তি করে। ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ চুক্তি অনুযায়ী, প্রত্যাবাসন শুরুর দুই বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এ বিষয়ে অগ্রগতি নেই বললেই চলে।

আগের সংবাদঢাকার বাইরে ডেঙ্গু ছড়াচ্ছে এডিস মশার যে প্রজাতিটি
পরবর্তি সংবাদমক্কায় আরও এক বাংলাদেশি হাজির ইন্তেকাল