রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারোকোনো

ফাতেহ ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের আমন্ত্রণে ঢাকায় এসেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারোকোনো । সোমবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মাহবুব-উজ জামান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাপানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা হবে। মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী তারোকোনো কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন।

এদিকে জাপান আগামী ২০২৫ সালের জন্য ওয়ার্ল্ড এক্সপোর আয়োজন করতে চায়। সে কারণে বাংলাদেশের সমর্থন পেতে চায় দেশটি। এ ছাড়া আগামী ২০২৩-২৪ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে চায় জাপান। এটি নিয়েও জাপান বাংলাদেশের সহযোগিতা ও সমর্থন চেয়ে আসছে। ঢাকা সফরের সময় জাপানের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়টি আলোচনায় তুলবেন বলে আশা করা হচ্ছে।

গত বছরের ৭-৮ আগস্ট জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছিলেন।

আগের সংবাদহরমুজ প্রণালিতে ডেস্ট্রয়ারসহ সামরিক নৌবহর পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া
পরবর্তি সংবাদপাকিস্তান সেনাবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১৭