রোহিঙ্গা নির্যাতন তদন্ত করতে মিয়ানমারের ইনকোয়ারি কমিশন ঢাকায়

ফাতেহ ডেস্ক

রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়টি তদন্তের জন্য ‘ইন্ডিপেন্ডেন্ট কমিশন অফ ইনকোয়ারি’ গঠন করেছে মিয়ানমার। ওই কমিশনের একটি অগ্রগামী প্রতিনিধিদল চার দিনের সফরে শনিবার ঢাকা পৌঁছেছে। এর নেতৃত্ব দিচ্ছেন জাপানের সাবেক রাষ্ট্রদূত কেনজো ওশিমা। অন্য সদস্যরা হচ্ছেন প্রফেসর অং টুন থেট, প্রফেসর ইউশিহিরো নাকানিশি, লিনা ঘোষ এবং খিন মিউ মিয়াট সো।

ইন্ডিপেন্ডেন্ট কমিশন অফ ইনকোয়ারি’র কাজ হচ্ছে রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো তদন্ত করা এবং দোষী ব্যক্তিদের দায়বদ্ধতা নিশ্চিত করা। তারা পররাষ্ট্র ও অন্যান্য সরকারি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে এবং জাতিসংঘের বিভিন্ন এজেন্সির সঙ্গে বৈঠক করবেন। এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, দলটি তাদের কাজ শুরু করবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক দিয়ে। পররাষ্ট্র সচিব এবং অন্যান্য কর্মকর্তারা ওই বৈঠকে উপস্থিত থাকবেন। আগামীতে এভিডেন্স কালেকশন এবং ভেরিফিকেশন টিম আসবে এবং তাদের কাজকে সহজ করার জন্য সফররত দলটি এখানে একটি পরিবেশ তৈরি করবে। তবে এভিডেন্স কালেকশন টিমটি কবে আসবে সে বিষয়টি এখনও ঠিক হয়নি।

আগের সংবাদধর্ষণ মামলার আসামি ধরতে হুজুর সাজলেন থানার এসআই
পরবর্তি সংবাদকাশ্মীর থেকে লেখা চিঠি