রোহিঙ্গা পুনর্বাসন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট ব্রাসেলসে সেমিনার

আন্তর্জাতিক ডেস্ক :

রোহিঙ্গা পুনর্বাসন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট ব্রাসেলসে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বেলজিয়াম আওয়ামিলীগের আয়োজনে এবং মানবাঁধিকার সংগঠন হ্যান্ড টু হ্যান্ড ফাউন্ডেশনের সহযোগীতায় মঙ্গলবার স্থানীয় সময় ১২টা এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে রোহিঙ্গাদের অধিকার ও মর্যাদা নিয়ে তাদের দেশে ফেরৎ নেওয়ার ব্যাপারে মিয়ানমারের উপর জাতিসংঘ ও ইইউ’র চাপ প্রয়োগ বিষয়ে আলোচনা হয়। এতে বক্তব্য দেন, ইউরোপিয়ান পার্লামেন্টের সংসদ সদস্য জুলি ওয়ারড, নিনা গিল, ওমরজী ইউনুছ, টানিয়া ফায়ন, বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাত হোসেন, বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ওআইসি রাষ্ট্রদুত ইসমত জাহান, ইন্সটিটিউট অফ ডেমোক্রেটিক রাইটসের ডিরেক্টর পাওলো কাসাকা, ইউরোপিয়ান ডক্টরস এসোসিয়েশন সভাপতি ভিনসেন্সুকোস্টারিকা, পার্লামেন্ট সদস্য কেন্ডিডেট মেক্সিম কেরকভ, হিউম্যান রাইটস এর উইলি ফটার।

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। রোহিঙ্গাদের জন্য কক্সবাজার ও টেকনাফের অর্থনীতি, পরিবেশ, বন আজ হুমকির মুখে। ইউএনএইচসিআর-এর সহায়তায় রোহিঙ্গাদের ফেরত দেওয়ার পদক্ষেপ নিয়ে বাংলাদেশ সরকার মিয়ানমারের সাথে বেশ কিছু দ্বিপক্ষীয় চুক্তি করেছে। কিন্তু মিয়ানমারের কারণে তা ব্যর্থ হয়। আজকের সম্মেলন সেই প্রশ্নে, কেন মিয়ানমার ইইউ ও জাতিসংঘের কথা শুনছে না, রোহিঙ্গাদের ন্যায্য অধিকারের ও তাদের নাগরিকদের ফেরত এবং নিরাপদে তাদের প্রত্যাবর্তনের ব্যাপারে কোন কথা বলছে না মিয়ানমার। সেই সাথে জাতিসংঘ এবং ইইউ নির্দেশ না মানায় মিয়ানমারের সামরিক ব্যক্তিদের দ্বারা সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য মামলা ও ইইউর সম্মানজনক পুরস্কার, ইউরোপীয় পার্লামেন্টে অং সাং সু কে দেওয়া পুরুস্কার এবং তার নোবেল পুরস্কারটিও কেড়ে নেওয়ার প্রস্তাব করা হয়। সেই সঙ্গে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা করার আহ্বান জানানো হয়।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন, বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি শহীদুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, সিনিয়র সহ-সভাপতি বিধান দেব, উপদেষ্টা ড. ফারুক মির্জা, যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, হ্যান্ড টু হ্যান্ড ফাউন্ডেশনেসাধারণ সম্পাদক গোলাম জিলানি।

আগের সংবাদতুরস্কের বিরুদ্ধে কুর্দিদের লড়াই কৌশল শিখিয়েছিল যুক্তরাষ্ট্র
পরবর্তি সংবাদবাবরি মসজিদ মামলা : জমির দাবি থেকে সরে যাচ্ছে সুন্নি ওয়াক্ফ বোর্ড