
ফাতেহ ডেস্ক
রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ান দেশগুলোর সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আসিয়ান রিজিওনাল ফোরামের সম্মেলনে এ সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী।
তিন দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার থাইল্যান্ড গেছেন। শুক্রবার থাইল্যান্ডে আয়োজিত আসিয়ান রিজিওনাল ফোরামের ২৬তম সম্মেলনে যোগ দেন তিনি। শনিবার (৩ আগস্ট) তার দেশে ফেরার কথা রয়েছে।
