লকডাউনের কারণে বিলম্বিত হচ্ছে ফলাফল প্রকাশ: হাইআতুল উলয়া

ফাতেহ ডেস্ক:

কঠোর লকডাউন বলবৎ থাকায় ১৪৪২ হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশ বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।

আজ বোর্ডের অফিস সম্পাদক মুঃ অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোন জরুরি পরিস্থিতির উদ্ভব না হলে, ইনশাআল্লাহ, কুরবানীর ঈদের পূর্বে ফলাফল প্রকাশের আশা করছি।

আগের সংবাদসৌদি আরবে ঈদুল আজহা ২০ জুলাই
পরবর্তি সংবাদঢাবি অধিভুক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষা অক্টোবরে