লকডাউন সামনে রেখে হাইয়ার নতুন রুটিন: প্রতিদিন ২ পরীক্ষা

ফাতেহ ডেস্ক:

লকডাউনকে সামনে রেখে আবারও পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’।

আজ সকালে অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়, প্রতিদিন দুটি করে পরীক্ষা নিয়ে ৮ এপ্রিল বৃহস্পতিবারের মধ্যে দাওরায়ে হাদীসের অবশিষ্ট ৮ বিষয়ের পরীক্ষা শেষ হবে।

সকাল ও বিকাল দু’ বেলা ২টি বিষয়ের পরীক্ষা হবে। পরীক্ষার সময় ২:৪৫ মিনিট। সকালে পরীক্ষা শুরু হবে ৯টায়, শেষ হবে ১১:৪৫ মিনিটে। বিকালে পরীক্ষা শুরু হবে ২টায়, শেষ হবে ৪:৪৫ মিনিটে। প্রতি বিষয়ের ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। লকডাউনের বিধি-নিষেধের কারণে পরীক্ষার্থী ও নেগরানগণ স্ব স্ব মারকাযে স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করবেন।

 

আগের সংবাদএকটি মানবিক বিয়ের গল্প শুনালেন মাওলানা মামুনুল হক
পরবর্তি সংবাদ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল লকডাউন