লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ফাতেহ ডেস্ক:

লক্ষ্মীপুরে হারুনুর রশিদ হারুন (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে সদর উপজেলার ফতেহ ধর্মপুর গ্রামের বটের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

নিহত হারুন স্থানীয় ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৃত হোসেন আহমদের ছেলে।

রাত সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগ নেতা হারুন তার বাড়ির পাশে বটের পুকুর পাড়ে বাবুলের চায়ের দোকানে বসেছিলেন। হঠাৎ সিএনজিযোগে ৪-৫ জনের একদল দুর্বৃত্ত এসে অতর্কিতে তার উপর হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার দুই হাতের কবজি, পা ও মাথায় রক্তাক্ত জখম করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে লক্ষ্মীপুর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকায় পাঠানোর পথে কুমিল্লা বিশ্বরোড এলাকায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আগের সংবাদসাতদিন নয়, গণটিকা মাত্র একদিন
পরবর্তি সংবাদআলিম পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু ১২ আগস্ট