লাইফ সাপোর্টে এরশাদ, অবস্থা ক্রিটিক্যাল

ফাতেহ ডেস্ক

হিমোগ্লোবিন স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় গত ২২ জুন থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচে) ভর্তি আছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। যদিও গত শনিবার পর্যন্ত তার শারীরিক অবস্থা উন্নতির দিকে আসছিলো, কিন্তু গতকাল সোমবার তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ তাকে দেখে আসার পর গণমাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন, ‘এরশাদ লাইফ সাপোর্টে আছেন। উনার অবস্থা ক্রিটিক্যালই বলা যায়। ওভারঅল সিচুয়েশন ক্রিটিক্যাল।’

জাহিদ মালেক আরও বলেন, ‘ডাক্তাররা সকলেই মত দিয়েছেন, এ মুহূর্তে বাইরে নেওয়ার মতো অবস্থা নেই। এখন যত ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব, তা এখানেই দেওয়া সম্ভব। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা।’

আরএইচ/

আগের সংবাদটানা বর্ষণে থমকে গেছে মুম্বাই, দেয়াল ধ্বসে নিহত ১৫
পরবর্তি সংবাদনয়ন বন্ডের নিহতের খবরে স্বস্তি রিফাতের পরিবারে