লিবিয়ায় বিদ্রোহী কমান্ডার হাফতারের বিরুদ্ধে সেনা অভিযান চালাবে আলজেরিয়া!

লিবিয়ায় বিদ্রোহী কমান্ডার হাফতারের বিরুদ্ধে সেনা অভিযান চালাবে আলজেরিয়া!

আন্তর্জাতিক ডেস্ক:

লিবিয়ায় আন্তর্জাতিক স্বীকৃত ঐক্যমতের সরকারের সমর্থনে আলজেরিয়ার সেনা অভিযানের ইচ্ছার কথা জানিয়েছে লিবিয়ার একটি সূত্র।

লন্ডল ভিত্তিক আলআরাবি21  আজ মঙ্গলবার, ১৮ তারিখ এক প্রতিবেদনে জানায়, লিবিয়ার একটি সূত্র আলজেরিয়ার সামরিক নীতিনির্ধারনী সিদ্ধান্তের বিষয়ে জানায়, মিসর ও আরব আমিরাত সমর্থিত ও বেনগাজীভিত্তিক বিদ্রোহী সেনা কমান্ডার খলিফা হাফতার যদি রাজধানী ত্রিপোলিতে হামলা করে, তবে আলজেরিয়া সেখানে সামরিক হস্তক্ষেপ করবে।

লিবিয়ার সূত্রটি আরো জনায়, আলজেরিয়া রাজধানী ত্রিপোলিতে সামরিকভাবে হাফতার বাহিনীর নিয়ন্ত্রন গ্রহনকে কিছুতেই মেনে নিবে না। তবে আলজেরিয়া সংঘাতনিরসনে রাজনৈতিক সমাধানকেই গুরুত্ব দিচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, লিবিয়ায়র সংঘাতে সংশ্লিষ্ঠ আরব শক্তিগুলোর মধ্যে দ্বিতীয় বৃহৎ ও শক্তিশালী দেশ আলজেরিয়া লিবিয়ার গৃহযুদ্ধে মিসর ও আমিরাতের যুবরাজ বিন যায়েদের হস্তক্ষেপে বিরুক্ত ও বিব্রত।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আলজেরিয়ায় তুর্কি প্রেসিডেন্টের সফর করেন। তারপরেই মূলত আলজেরিয়া লিবিয়ায় তুরস্ককের অবস্থানকে সমর্থন করেন।

আগের সংবাদ৬০ দিনের মধ্যে সব কারখানায় ‘মাতৃদুগ্ধপান কর্ণার’ করার নির্দেশ
পরবর্তি সংবাদহিন্দু সমাজে বৈধব্য: বঞ্চনার করুণ গল্প