লেবাননে ইয়াসির আরাফাতকে হত্যার চেষ্টা করেছিল মোসাদ!

আন্তর্জাতিক ডেস্ক:

১৯৮২ সালের জানুয়ারিতে লেবাননের একটি স্টেডিয়াম বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়ে ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতকে হত্যার চেষ্টা করেছিল ইজরাইল। ইজরাইলি প্রধানমন্ত্রী মেনাচেম বেগিনের নির্দেশে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ ওই গুপ্তহত্যার মিশনে নেমেছিল।

এদিয়থ আহরোনথ নামে ইজরাইলি একটি দৈনিকের প্রতিবেদনে ইজরাইলের সাবেক এক সেনা কর্মকর্তার বরাতে এ তথ্য উঠে এসেছে। খবর আরব নিউজের।

আরাফাতকে হত্যার মিশনের প্রধান করা হয় মেয়ার দেগান নামে এক গোয়েন্দা কর্মকর্তাকে, যিনি পরে মোসাদের প্রধান হয়েছিলেন। কিন্তু শেষ মুহুর্তে ওই হামলা বন্ধের নির্দেশ দিয়েছিলেন ইজরাইলি প্রধানমন্ত্রী।

১৯৯৪ সালে অসলো শান্তি চুক্তির পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ইয়াসির আরাফাত। ২০০৪ সালের ১১ নভেম্বর ৭৫ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় ফিলিস্তিনি এ নেতার মৃত্যু হয়। তাকে স্লো পয়জন দিয়ে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।

আগের সংবাদমওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তি সংবাদআর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ